জাতীয়

ওসি প্রদীপের ২০ ও স্ত্রী চুমকির ২১ বছর সশ্রম কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ২০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রীর চুমকিকেও দেওয়া হয়েছে ২১ বছরের সশ্রম কারাদণ্ড। সেই সঙ্গে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button