গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মৌচাক এলাকার ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করেন। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শ্রমিকরা সরে গেলে ৯টার দিকে ফের যান চলাচল শুরু হয়। এমন পরিস্থিতিতে মৌচাক ও আশেপাশের এলাকায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।