দুর্যোগসারাদেশ

রূপসায় কলেজছাত্রীর আত্মহত্যা

খুলনার রূপসা উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে নুসরাত জাহান দোলা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আইচগাতী গ্রামে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। দোলা আইচগাতী গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং খুলনা পাইনিয়ার কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button