দুর্যোগসারাদেশ

শাহ আমানতে সুইপারের জুতায় ৪ কেজি স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক সুইপারের জুতার ভেতর থেকে চার কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় ওই সুইপারকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাই দুবাই ফ্লাইটের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় তাকে আটক করে ওই চার কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য দুই কোটি টাকা। তবে তাৎক্ষণিকভাবে ওই সুইপারের নাম জানা যায়নি।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই ফ্লাইটে পরিচ্ছন্নতা শেষ করে বের হয় বাংলাদেশ এয়ারলাইনসের ওই সুইপার। এ সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়।

পরে তার জুতার ভেতর লুকানো অবস্থায় চার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়; যার মূল্য প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় ওই সুইপারের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হয়েছে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button