দুর্যোগসারাদেশ

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে জাহিমা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার আরামডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিমা খাতুন আরামডাঙ্গা গ্রামের মান্দার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকালে গোসল করছিলেন জাহিমা খাতুন। এ সময় অসাবধানতাবসত টিউবওয়েলের সঙ্গে থাকা বৈদ্যুতিক মোটরের তারে হাত দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button