আন্তর্জাতিক

৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

জেরুজালেমের পশ্চিম তীর থেকে ৮ জন ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে একটি অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের গাজা উপত্যকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন সন্দেহে ওই আটজনকে বন্দী করা হয়েছে। কিন্তু কি ধরনের কর্মকাণ্ড বা কোন গ্রুপের সঙ্গে তারা জড়িত ছিলেন সে সম্পর্কে কিছু জানাতে পারেনি ইসরায়েলি বাহিনী।

‘ওয়ান্টেড’ ফিলিস্তিনিদের গ্রেফতার করার নামে পশ্চিম তীরের গাজা উপত্যকায় প্রায়ই অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এসব অভিযানে অধিকাংশ ক্ষেত্রেই নিরপরাধ নাগরিকরা নিপীড়নের শিকার হয় বলে অভিযোগ আছে।

ফিলিস্তিনি রাজনীতিকদের দাবি, অন্তত ৫ হাজার ৭ শ ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলের বন্দীশিবিরগুলোতে বন্দী আছেন। তাদের মধ্যে অনেক নারী-শিশুও আছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button