খেলা

চেয়েছিলেন রোনালদো রিয়ালেই থাকুক: মেসি

লা লিগায় মেসি ও রোনালদোর লড়াই এখন অতীত। ২০১৭-১৮ মৌসুম পর্যন্তও স্পেনের ফুটবলে একই লিগে খেলে প্রতিদ্বন্দ্বিতা করতেন। বার্সেলোনার হয়ে ভুরিভুরি গোল করতেন মেসি আর সেসবকে পাল্টা চ্যালেঞ্জ জানাতেন রিয়ালের হয়ে খেলা রোনালদো।

কিন্তু গত মৌসুমেই বদলে যায় সব কিছু। হুট করেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে চলে যান রোনালদো। ফলে স্পেনে একাই রয়ে যান মেসি। অথচ তিনি চেয়েছিলেন রোনালদো যেন রিয়ালেই থেকে যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি চেয়েছিলাম রোনালদো যেন রিয়ালেই থেকে যায়। এল ক্লাসিকো এবং লা লিগায় রোনালদোর উপস্থিতি প্রতিদ্বন্দ্বিতাটা আরও জমজমাট করতো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button