দুর্যোগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে মালিক
বিহিন ৬৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল
হাসান ভারতীয় ফেনসিডিল আটকের সত্যতা নিশ্চিত করে শনিবার সকাল ১০টায় এক
প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
ব্যাটালিয়নের তেলকুপি বিওপির হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বাধীন
টহল দল শুক্রবার দিবাগত গভীর রাত আড়াইটায় শনিবার সীমান্ত পিলার ১৮০/১-এস
হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর মাঠে অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে মালিক বিহিন অবস্থায় ৬৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক
ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।
উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ২৫ হাজার ৬ শত টাকা। এদিকে উদ্ধারকৃত
ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে বলে জানান অধিনায়ক।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button