দুর্যোগসারাদেশ

আটক মাহফুজুর হরকাতুল জিহাদের প্রশিক্ষিত সংগঠক

ঢাকার সাভারে হরকাতুল জিহাদ নামে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে আটক করা হয়েছে। তার নাম হাফেজ মাহফুজুর রহমান।

এ সময় তার কাছ থেকে জিহাদি বই, ট্রেনিং নেয়ার ভিডিও সিডি ও ল্যাপটপ উদ্ধার করা হয়। আটক মাহফুজুর রহমান হরকাতুল জিহাদের প্রশিক্ষিত সংগঠক বলে জানায় র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকার আরএস টাওয়ার নামে মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক হাফেজ মাহফুজুর রহমান মানিকগঞ্জের ঘিওর থানা এলাকার আবদুর রহমানের ছেলে।

র‌্যাব-৪ (সিপিসি-২)-এর কমান্ডার মেজর শিবলী সাদিক জানান, হাফেজ মাহফুজুর রহমান ২০০৪ থেকে এই সংগঠনের সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর সদস্যরা সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে অভিযান পরিচালনা করেন।

এ সময় তার কাছ থেকে জিহাদি বই, ট্রেনিং নেয়ার ভিডিও সিডি ও ল্যাপটপ উদ্ধার করা হয়। আটক মাহফুজুর রহমান হরকাতুল জিহাদের প্রশিক্ষিত সংগঠক বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button