জাতীয়লিড নিউজ

দু-একদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট স্থানীয় মেঘমালার প্রভাবে আগামী দু-একদিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদকে উদ্ধৃত করে বুধবার বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস একথা জানিয়েছে। বজলুর রশিদ বলেন, ‘আগামী দু-একদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর থেকে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তবে উত্তরাঞ্চলসহ দেশের কিছু কিছু জায়গায় রাতে হালকা শীত ও সামান্য কুয়াশা পড়তে পারে।’

আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে বিদায় নিতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button