শিক্ষাঙ্গন

দাখিল পরীক্ষার সূচি প্রকাশ

২০২০ সালের দাখিল পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। এছাড়া আগামী ৩ মার্চের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বুধবার (১৬ অক্টোবর) প্রকাশিত দাখিল পরীক্ষার সূচি থেকে এ তথ্য জানা গেছে।

সূচিতে উল্লেখ করা হয়, প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button