দুর্যোগসারাদেশ

গাজীপুরে ইয়াবাসহ আটক ২

গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

শুক্রবার (১৮ অক্টোবর) ৮টার দিকে ইয়াবা বিক্রয়কালে তারা ধরা পড়ে। আটককৃতরা হলেন- মহানগরের সালনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রহিজুল ইসলাম (২৭) ও টেকিবাড়ি গ্রামের আতাবুল্লার ছেলে হযরত আলী (২৫)।

ওই ক্যাম্পের কোম্পানির নিয়মিত টহল কমান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-১ জানায়, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের নিয়মিত টহল দল গাজীপুর মহানগরের জোলারপাড় গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৭৭ পিস ইয়াবা, নগদ এক হাজার ২১০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত চোরাইপথে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button