বিনোদন

হাত ধরার ভিডিও ভাইরাল, যা বললেন মেহ্জাবীন

সম্প্রতি ঢাকার একটি বিপণিবিতানে অভিনেত্রী মেহ্জাবীন ও পরিচালক আদনান আল রাজীবের হাত ধরে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী মেহ্জাবীন ও পরিচালক আদনান আল রাজীব হাত ধরে একটি শপিংমলে হাঁটছেন। সেই ভিডিও মুহূর্তে ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে।

হাত ধরার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে মেহ্জাবীন বলেন, ভিডিওটি আমি দেখেছি। ভক্তদের কেউ সেখান থেকে ভিডিওটি করে হয়তো ইউটিউবে আপলোড করেছে। তিনি বলেন, বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে চেষ্টা করি। পেছনে যাতে না পড়ে যাই, তাই অনেক সময় হাত ধরে হাঁটি। রাজীবের হাত ধরে হাঁটার বিষয়টিকে তেমন মনে করলেই হয়।

আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এমন প্রশ্নর জবাবে মেহ্জাবীন বলেন, যেদিন আমার বিয়ে হবে বা করব, সেদিন সবাইকে জানিয়েই করব। তার আগে এটা নিয়ে কোনো কথা বলব না। তিনি বলেন, ভিডিওতে তো সবই আছে।আমি একজন মানুষের হাত ধরেছি। আশপাশে অনেক মানুষ, তাই হাত ধরেছি। অনেক দ্রুতগতিতে হেঁটে যেতে চেয়েছি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button