বিনোদন

প্রথমবারের মতো দেশে শুরু হল মিসেস ইউনিভার্স

বিবাহিত অথবা ডিভোর্সপ্রাপ্ত নারীদের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতা। এ সুন্দরী প্রতিযোগিতায় গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর শেষদিন পর্যন্ত ৮ হাজার নারী আবেদন করেন।

ইতোমধ্যে এর প্রাথমিক অডিশন শেষ হয়েছে। বিভিন্ন পর্ব পেরিয়ে এখন চলছে সেরা ১০০ প্রতিযোগীকে নিয়ে গ্রুমিং সেশন।

অপূর্ব ডটকমের আয়োজনে এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন চিত্রনায়িকা জাহারা মিতু।

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। প্রতিযোগীতায় যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে চীনে অংশ নেবেন মিসেস ইউনিভার্স এর মূল প্রতিযোগিতায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button