আন্তর্জাতিক

পাকিস্তানের সাড়া নেই! আগামিকাল ‘করতারপুর চুক্তি’ স্বাক্ষর নিয়ে সংশয়

তীর্থযাত্রীদের ২০ ডলারের ফি নিয়ে টানাপড়েন চলছিলই। সেই জটিলতা আরও বাড়ল। এমনকি, আগামীকাল ভারত-পাক করতারপুর চুক্তি সই নাও করতে পারে ভারত। সরকারি একটি সূত্রে দাবি, পাকিস্তান এখনও নির্দিষ্ট করে এ বিষয়ে কিছু জানায়নি। সেই কারণেই এই সম্ভাবনা তৈরি হয়েছে।

ভিসা ছাড়াই পাকিস্তানের করতারপুরে গুরুদ্বার দরবার সাহিব পরিদর্শনের ছাড়পত্র দিতে করতারপুর করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছিল ভারত পাকিস্তান। সেই মতো চুক্তি সইয়ের দিন নির্ধারিত হয় আগামিকাল ২৩ অক্টোবর। খসড়া চুক্তি চূড়ান্ত হওয়ার পরে পাকিস্তান জানায়, করতারপুরের পর্যটক-তীর্থযাত্রীদের ২০ ডলার দিতে হবে ফি হিসেবে। তা নিয়ে প্রতিবাদ জানায় ভারত। যদিও পরে সেই শর্তেই চুক্তি স্বাক্ষরে নয়াদিল্লি সম্মত হয় বলে খবর।

কিন্তু চুক্তির আগের দিনই এই সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান এখনও চুক্তি সইয়ের নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি। ইসলামাবাদের দিক থেকে এই বিষয়ে কোনও সাড়া পেলে তারপরে বিষয়টি নিয়ে ভাবা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button