জাতীয়রাজনীতিলিড নিউজ

যে কারণে ওয়ার্কার্স পার্টি ছাড়লেন বিমল বিশ্বাস

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ছেড়েছেন দলটির পলিটব্যুরোর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস।মঙ্গলবার তিনি পার্টির কাছে এ সংক্রান্ত একটি প্রত্যাহারপত্র পাঠিয়েছেন। এ বিষয়ে বিমল বিশ্বাস বলেন, আমি পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে সরে যাওয়ার একটি চিঠি পাঠিয়েছি। পরে আমি মেনন (দলটির সভাপতি রাশেদ খান মেনন) ভাইকে বিষয়টি ফোনে জানিয়েছি।

তিনি বলেন, একটি মার্কসবাদ, লেনিনবাদভিত্তিক কমিউনিস্ট আদর্শ থেকে অধঃপতিত নেতৃত্বের অধীনে কেউ পার্টি করতে পারে বলে আমি মনে করি না। ওয়ার্কার্স পার্টি এই আদর্শের অধিকার হারিয়েছে। এ কারণে পার্টি ছেড়েছি। আগামী ০২ নভেম্বরর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস শুরু হচ্ছে। এই কংগ্রেসের আগেই পার্টির মধ্যে মতাদর্শভিত্তিক নানা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এরই বহিঃপ্রকাশ হিসেবে বিমল বিশ্বাসের এই প্রত্যাহারপত্র।

বিমল বিশ্বাস তার সদস্য পদ প্রত্যাহারপত্রে উল্লেখ করেছেন, বর্তমানে ওয়ার্কার্স পার্টির মূল নেতৃত্ব মার্কসবাদ-লেনিনবাদের কথা বলে, কিন্তু কাজ করে আদর্শের বিরুদ্ধে। কৌশলের নামে নীতিকে জলাঞ্জলি দেয়া হচ্ছে। এতে আরও বলা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত যে ঐক্য তাকে কাজে লাগানো হয়েছে এমপি ও মন্ত্রী হওয়ার জন্য।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button