সারাদেশ

শার্শায় ১১ পলাতক আসামি আটক

যশোরের শার্শায় কয়েকটি স্থানে অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শার্শা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button