অর্থনীতি

বরিশালে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

মেসার্স রাতুল অটো, এসিআই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে বরিশালে তার যাত্রা শুরু করল। এখন থেকে বরিশালের সি অ্যান্ড বি রোডে অবস্থিত ফোটনের উক্ত শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে।

ফোটনের ১ থেকে ৩.৫ টনের  পিক-আপসহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে। ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর সেলস ডিরেক্টর জনাব আজম আলি, এসি ট্রাফিক জনাব ফায়জুর রহমান, ডিলার জনাব আব্দুস সালাম, এসিআই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এসিআই মটরস এই বৎসর গাড়ির বিক্রি শুরু করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button