দুর্যোগসারাদেশ

কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতের নাম সিরাজ (৩১)।

শনিবার (২৬ অক্টোবর) তার বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজের বাড়িতে তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button