দুর্যোগসারাদেশ

কোটি টাকার ইয়াবাসহ কক্সবাজারে মাদক কারবারি আটক

কক্সবাজারে ১৯ হাজার ৮৯৫পিস ইয়াবাসহ মোহাম্মদ কাউসার নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা৷

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিসিক নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি হ্নীলার রঙ্গিখালী লামার পাড়ার মনু মিয়ার ছেলে৷

কক্সবাজার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবার একটি বড় চালান আসছে- এমন খবর নিশ্চিত হয়ে কক্সবাজার বিসিক নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় মাদক কারবারি কাউসারকে ১৯ হাজার ৮৯৫পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রমের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button