দুর্যোগসারাদেশ

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ইয়াবাসহ দিদারুল আলম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকার রুবি মিষ্টি মহলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮শ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

আটক দিদারুল আলম ফটিকছড়ি নাজির হাট এলাকার প্রয়াত শেখ আহমদের ছেলে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button