বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোন যেভাবে চার্জ দিলে বহুদিন ভালো থাকবে ব্যাটারি

হাতের স্মার্টফোনটির চার্জ যখন-তখনই ফুরিয়ে যায়! তাই বলে যখন-তখন বা অনিয়ম করে স্মার্টফোন চার্জ কি দেয়া যায়? প্রয়োজনীয় স্মার্টফোনটি কিছু নিয়ম মেনে চার্জ দিলে বহুদিন ভালো থাকবে এর ব্যাটারি।টেক বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারির চার্জ কমে ৫০ শতাংশ হওয়ার আগে ফোন চার্জে দেয়া যাবে না। তবে কমপক্ষে ২০ শতাংশ চার্জ থাকা অবস্থায় পুনরায় চার্জ করতে হবে।

স্মার্টফোন কখনো শতভাগ চার্জ করা উচিত নয়। আর চার্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জার খুলে ফেলতে হবে।

আর মাসে একবার ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ করতে হবে। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ার পর রিচার্জ করে নিতে হবে।

প্রতিদিনের বহুল ব্যবহৃত স্মার্টফোনটি ব্যবহারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার কোনো বিকল্প নেই। তাই জানতে হবে এটির ব্যবহারের সঠিক নিয়ম-কানুন। তবেই দীর্ঘদিন ভালো থাকবে আপনার পছন্দের স্মার্টফোনটির ব্যাটারিসহ আনুষাঙ্গিক সবকিছু।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button