দুর্যোগসারাদেশ

সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-১২।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান।

আটক মো. আবু তাহের সরকার তাড়াশ উপজেলার তালম মধ্যপাড়া গ্রামের প্রয়াত আলহাজ নৈমুদ্দিন সরকারের ছেলে।

একটি পাইপগান, ২ রাউন্ড লেডবল কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ আবু তাহের সরকার (৫৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

তিনি জানান, বুধবার (৩০ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার তালম মধ্যপাড়ার তাহেরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পাইপগান, দুই রাউন্ড লেডবল কার্তুজ ও একটি দেশীয় তৈরি লোহার ছুরিসহ তাহেরকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button