সারাদেশ

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ফয়সাল (১৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি মো. ফয়সাল টেকনাফের পুরাতন পল্লান পাড়া এলাকার মৃত জাফরের ছেলে।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার মোহাম্মদ সোহেল রানা জানান, গতকাল আমাদের নিজস্ব গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পারি একজন মাদক কারবারি রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা নিয়ে আসতে পারে। এমন সংবাদে আমার নেতৃত্বে একটি টিম জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করি।

এ সময় হঠাৎ ক্যাম্প থেকে মো. ফয়সাল বের হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button