দুর্যোগসারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার ২৮২ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

শনিবার (২৪ আগস্ট) সকালে ৭টার সময় কসবার খিরনাল এলাকা থেকে তাদেরে আটক করা হয়। আটককৃতরা হলেন- খিরনাল গ্রামের আব্দুল হানিফের ছেলে দুলাল মিয়া (৩৫) এবং একই গ্রামের বাসু মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল সোনা মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় আটককৃত ব্যক্তিদের দখলে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভেতর রাখা ২৮২ বোতল ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করেন। আটক আসামিদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব-১৪।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button