বিনোদন

কোন রোগে ভুগছেন সোনম কাপুর?

বলিউড অভিনেত্রী সোনম কাপুর অসুস্থ হয়ে পড়েছেন। নায়িকা নিজেই এই খবর তার ইনস্টাগ্রামে জানিয়েছেন। আয়োডিনের অভাবে ভুগছেন তিনি। সোনম একজন নিরামিষাশী। শরীর ফিট রাখতে তার মতো অনেকের ডায়েটেই স্থান পেয়েছে ফলমূল ও শাক-সবজি।

তিনি ইনস্ট্রগ্রামের এক পোস্টে লিখেছেন, শরীরের আয়োডিনের চাহিদা পূরণের সবচেয়ে সহজ উপায় হলো লবণ। সব নিরামিষাশী বা ভেগানদের উদ্দেশ্য করে জানাচ্ছি! আপনার খাবারে পর্যাপ্ত লবণ ব্যবহার করছেন কি-না তা লক্ষ্য রাখুন। আমি আয়োডিনের অভাবে অসুস্থ হয়ে পড়েছি।

বর্তমানে শুধু সোনম নয় বলিউডের অনেক সেলিব্রিটিরাই নিরামিষাশী। যদিও এর অনেক সুবিধা রয়েছে, তবে ভেগান হওয়ার কিছু অসুবিধাও রয়েছে। আয়োডিনের ঘাটতি হলো অন্যতম। কারণ নিরামিষাশীরা সাধারণত লবণযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলেন। ফলমূল এবং শাক-সবজিই ভেগানদের প্রিয় খাবার।

এদিকে, সোনম অপেক্ষা করছে তার পরবর্তী ছবি মুক্তির অপেক্ষায়। ‘দ্য জয়া ফ্যাক্টর’ ছবিটি আগামী সেপ্টেম্বরের ২০ তারিখে মুক্তি পেতে যাচ্ছে। এতে তার সঙ্গে পর্দা ভাগাভাগি করেছে দুলকুয়ার সালমান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button