সারাদেশ

চট্টগ্রামে আবাসিক হোটেলে ১১ ডাকাত আটক

চট্টগ্রামের লালদীঘিতে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্ত ১১ ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গতকাল শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ডাকাতদের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামানের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে লালদীঘি এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সশস্ত্র ১১ ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মো. কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে তারা ডাকাতির উদ্দেশ্যে  ওই হোটেলে অবস্থান করছিলেন। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button