অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়ালো

স্মারক স্বর্ণ মুদ্রা২০০০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৬ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।

২২ ক্যারেট সোনায় তৈরি ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার দাম পাঁচ হাজার টাকা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সর্বশেষ ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। সেসময়ের তুলনায় এখন সোনার দাম বেশি হওয়ায় প্রতিটি মুদ্রার দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হলো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button