খেলা

নারী একক আধিপত্য ধরে রাখলেন সেরেনা

উইম্বলডন ফাইনালে সিমোন হালেপের কাছে হেরে যান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। কিন্তু ঘরের মাঠে দাপুটে পারফরমেন্সে ইউএস ওপেনে রাশিয়ান টেনিস ললনা মারিয় শারাপোভাকে উড়িয়ে দিলেন তিনি। দারুণ লড়াইয়ে ৩৭ বছর বয়সী সেরেনা প্রতিপক্ষকে হারিয়েছেন ৬-১, ৬-১ গেমে। মাত্র ৫৯ মিনিট স্থায়ী এই লড়াইয়ে সেরেনার সামনে কোনও প্রতিরোধ গড়তে পারেননি শারাপোভা।

শারাপোভাকে হারালেন টানা ১৯ বারের মতো। গত আসরে বিতর্কিত সব কাণ্ডে ইউএস ওপেন জেতা হয়নি সেরেনার। ফাইনালে আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পেনাল্টির শিকার হয়েছিলেন। এবার জিতলে কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লামের রেকর্ডে ভাগ বসাবেন মার্কিন এ কৃষ্ণকলি।

রাশিয়ান টেনিস সুন্দরী শারাপোভাকে হারানোর পর উচ্ছ্বসিত সেরেনা বলেন, ‘তার বিপক্ষে যখন খেলি সব সময় সেরাটা দিয়ে থাকি। কারণ ও এমনই একজন প্লেয়ার যে নাকি ৫টি গ্র্যান্ড স্লাম জিতেছে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button