জাতীয়লিড নিউজ

নড়াইলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মাশরাফি

নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।  বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বলেন, নড়াইল-২ আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সংসদ সদস্য মাশরাফি।

তিনি আরো জানান, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেছিলেন। নড়াইলের মানুষ হিসেবে পুরোটা সময় আমরা একসঙ্গে ছিলাম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button