খুলনা বিভাগসারাদেশ

মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে অগ্নীকান্ড ৪ টি দোকান পুড়ে ছাই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিটে থেকে আগুন লেগে ৪টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১.৩০ টার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে,নাজির দর্জির দোকান,নজরুল দর্জির দোকান,সাহাদৎ হাফেজের কাপড়ের দোকান ও সঞ্জয় স্বর্ণকারের দোকান সম্পূর্ণরুপে পুড়ে গেছে।এছাড়াও আরও তিনটি দোকান কাজী মুরাদের কসমেটিকসের দোকান,সুইটখানেৱ ওষুধের দোকান, অলামিয়া কসমেটিকসের দোকান এর আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সার্বিক চেষ্টা চালিয়েছেন।পরিশেষে মহম্মদপুরের ফায়ার সার্ভিসের টিম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button