শিক্ষাঙ্গন

গাঁজাসহ বেরোবির ২ কর্মচারী আটক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক থেকে গাঁজা সেবন রত অবস্থায় ২ কর্মচারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ আগস্ট) রাত ১০টায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান রোকন। আটককৃত কর্মচারীরা হলেন- পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী মনিরুজ্জামান ও পদার্থ বিজ্ঞান বিভাগের অফিস সহকারী এনায়েতুল করিম।

তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে স্বাধীনতা স্বারক থেকে গাঁজা সেবন রত অবস্থায় আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, ‘দুই কর্মচারীকে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছি। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button