জাতীয়

জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন

জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন।  তিনি সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ।  বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খানও মাসুদও আসেন তুমুল আলোচনায়।  এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিলো।  পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button