জাতীয়

হাজী সেলিম করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, করোনা উপসর্গ দেখা দিলে গত ২১ মার্চ নমুনা পরীক্ষা করেন হাজী সেলিম। রিপোর্টে পজিটিভ আসে। এরপর মঙ্গলবার আবারও করোনা পরীক্ষা করানো হলে দ্বিতীয় দফায়ও তার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সংসদ সদস্য মঙ্গলবার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

বেলাল জানান, হাজী সেলিমের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button