রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ১৭

বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১২টায় শিবগঞ্জের মহাস্থান নূরজাহান হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাতজনের জেল এবং ১০ জনের জরিমানা করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়ে হোটেল নূরজাহানে অভিযান পরিচালনা করা হয়। এতে হোটেলের ম্যানেজার আলমগীর (৪০), তার দুই সহযোগী আমিনুল ইসলাম (২৮) ও আরিফুল ইসলাম (২৬) এবং সাতজন নারী ও সাতজন পুরুষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর করীর জানান, নূরজাহান আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এর আগে হোটেলের ম্যানেজার মুচলেকা দিয়েও কথা রাখেননি। পরে ভ্রাম্যমাণ আদালতে হোটেল ম্যানেজারকে ছয় মাসের, তার দুই সহযোগীকে এক মাসের এবং অনৈতিক কাজে লিপ্ত শাহিন মিয়া (২৭), সানিমুল্লাহ (৩০) ও রিমি খাতুনকে (৩০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাকি ১০ জনকে ২০০ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button