রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন বগুড়া ফুলদিঘী এলাকার আব্দুল লতিফ (৮৫) এবং শহরের কাটনারপাড়া এলাকার আল বেরুনি (৭০)। তারা দুইজনই সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান। এ ছাড়া বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ২৩ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩০টি নমুনায় ১৬ জনের পজিটিভ এসেছে। এ ছাড়া টিএমএসএসে ২৮টি নমুমায় ১০ জনের পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনার ফলাফলে সদরে ২৪ জন, আদমদিঘী ও শাজাহানপুরে একজন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১ হাজার ৬৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩১১ জন। মৃত্যু হয়েছেন মোট ২৮৬ জন। এখন চিকিৎসাধীন ১০৫৯ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button