রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে রিচম্যান শপিংশপে আগুন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডে অভিজাত শপিংশপ রিচম্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১মে)সকাল সাড়ে ১০টার দিকে ওই অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

শপিংশপের ম্যানেজার মেহেদি হাসান জানন সকাল সাড়ে ১০টার দিকে শপিংশপের স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখে অগ্নিকান্ডের বিষয়টি টের পাই। আমরা তাৎক্ষনিক অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন আয়ত্বে আনি। আগুনে কয়েকটি শার্ট পুড়ে গেছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম জানান, ১০টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম। কিন্তু শপিংশপে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারে এবং শপিংশপটি খোলা থাকায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তিনি আরো জানান, স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং ওই সময়ে অটোব্রেকারটি পড়ে যাওয়ায় ক্ষতির পরিমান কম হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button