শিক্ষাঙ্গনসারাদেশ

বেরোবিতে মাদকসহ ২ কর্মচারী আটক, সাময়িক বরখাস্ত

শিপন তালুকদার,বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক থেকে গাঁজা সেবন ও মাদকসহ পুলিশের কাছে আটকের ঘটনায় ২ কর্মচারীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহ¯পতিবার বিকেলে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করেন।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টায় পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী মনিরুজ্জামান ও পদার্থবিজ্ঞান বিভাগের অফিস সহকারী এনায়েতুল করিমকে আটক করে বিশ্ববিদ্যালয়ের ফাঁড়ির দায়িত্বরত পুলিশ। পরে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মুহিব্বুল ইসলাম বাদী হয়ে তাজহাট থানায় মামলা দায়ের করলে, তাজহাট থানার ননএফআইআর প্রসিকিউশন পুলিশ তাঁদের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button