রাজশাহী বিভাগসারাদেশ

রামেকে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্ত ২৬.৭৪ শতাংশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “১৩ জনের মধ্যে সাত জনের বাড়ি রাজশাহীতে, একজন চাঁপাইনবাবগঞ্জ, তিন জন নাটোর, একজন নওগাঁ ও একজন পাবনার বাসিন্দা। এদের মধ্যে পাঁচ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। আট জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুই জনের বাড়ি রাজশাহীতে, দুই জনের বাড়ি নাটোরে ও একজন পাবনার বাসিন্দা।”

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৬৬টি নমুনা পরীক্ষা করে ১১১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৮৬টি নমুনা পরীক্ষা করে ৬২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১৮০টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২৭ দশমিক ২২ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৪৪ জন। এর আগে ৪০৫টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪৬৮ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৪৭৮ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button