রাজশাহী বিভাগসারাদেশ

নাটোর শহরের স্টেশন এলাকা থেকে মনিরুল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোর মনিরুল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নাটোর স্টেশন বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনিরুল গুরুদাসপুর উপজেলার ব্রি পাথুরিয়া এলাকার বাসিন্দা। নাটোর সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, মনিরুল গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে দীর্ঘদিন থেকে গ্যাস্টিক রোগে ভুগছিল। গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে গতকাল কানাইখালি এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। পরে আজ সকালে হাঁটতে বের হয়। শহরের স্টেশন এলাকায় গিয়ে নাস্তা করে হাসপাতালে ফিরে আসতে গিয়ে রাস্তার ওপরে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button