রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু

প্রচ্ছদসারাদেশ
বগুড়া সংবাদদাতা || নিউজবাংলাদেশ
প্রকাশিত: ১২:৪৮, ২৪ জুলাই ২০২১

বগুড়ায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু

বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শনিবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৬ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন আট জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮ জন।

একই সময়ে ৩৪৫টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ।

ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ১২৬ জন। তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৫৫১ জন এবং বগুড়া জেলায় বর্তমানে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৯০৯ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button