জাতীয়

করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫২৭১, আরও ২৩৯ মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ২৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ষোলতম দিন দেশে করোনায় মৃত্যু দুই শতাধিক।

এর আগে গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২৫৮ জন এবং গতকাল বুধবার (২৮ জুলাই) সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২৩০ জন।

যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button