জাতীয়

১২২ ঘণ্টা ধরে এক কাপড়ে পরীমণি

মাদক আইনে করা মামলায় চারদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। এসময় আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।
রিমান্ড শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় পরীমণিকে। এ সময় পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে।’
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ‌‘পরীমণির কাপড় চেঞ্জ না করা একটা রাজনীতি। এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় চেঞ্জ করেননি।’ এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘তাকে (পরীমণি) কাপড় দেওয়া হয়েছে। তিনি এখানে আসার আগে এ কাপড় পরেছেন। এর আগে তিনি অন্য কাপড় (টি-শার্ট) পরেছিলেন।’
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button