রাজনীতিলিড নিউজ

কেউ আইনের ঊর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ বাহিনীর দু-একজন সদস্য অন্যায় করতে পারে। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। যারা অন্যায় করছে এখন, তাদেরও শাস্তি হবে। শুক্রবার (১৩ আগস্ট) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় এসপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে মোক্তার হোসেন নামে এক পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন নারী পুলিশ পরিদর্শক।

গত বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলার আবেদন করেন ওই নারী পুলিশ পরিদর্শক। এরপর শুনানি শেষে উত্তরা (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদীর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন ট্রাইবুনালের বিচারক কামরুন নাহার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button