রংপুর বিভাগসারাদেশ

ঘোড়াঘাটে হেরোইনসহ এক মাদক কারবারী গ্রেফতার

ঘোড়াঘাট( দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে হিরোইন সহ তারাজুল ইসলাম নামের(২৬) এক মাদক কারবারীকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারী তারাজুল ইসলাম উপজেলার কশিগাড়ী সোনারপাড়া গ্রামের দিলজার আলীর ছেলে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুকুজ্জামনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ৩নং সিংড়া ইউনিনের কশিগাড়ি গ্রামে তারাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।পুলিশ তারাজুল ইসলামের বাড়ি তল্লাশী করে টয়লেট থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। পুলিশ এ সময় মাদক কারবারী তারাজুল ইসলামকে গ্রেফতার করে। জব্দকৃত হিরোইনের বাজারমূল্যে প্রায় ৩০ হাজার টাকা । ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে আমরা হিরোইন সহ একজনকে আটক করতে সক্ষম হই। আটক আসামীকে মঙ্গলবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button