রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাটে অভিনব কায়দার তেলের দোকানে চুরি !

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে অভিনব কায়দার তেলের দোকানে চুরি সংঘটিত হয়েছে। ধামইরহাট টিএন্ডটি এলাকায় নৈশ্যপ্রহরী থাকার পরও দোকানে চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদেরকে ভাবিয়ে তুলেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে,ধামইহাট উপজেলা সদরে টিএন্ডটি এলাকায় গত শুক্রবার দিবাগত রাত আড়াই টার দিকে মের্সাস আফজাল ব্রার্দাস তেলের দোকানে অভিনব পন্থায় ১০ ব্যারেল ডিজেল তেল চুরি করে একটি সংঘবদ্ধ চত্রু। এব্যাপারে আফজাল ব্রাদার্সের স্বত্বাধিকারী মো.আফজাল হোসেন বলেন,রাতে দোকান বন্ধ করে তিনি মঙ্গোলিয়া নিজ গ্রামে বাড়ীতে যান। রাত তিনটার দিকে টহল পুলিশের মুঠোফোনের মাধ্যমে জানতে পারেন তার দোকানের তেল চুরি হয়েছে। রাতেই দোকানে এসে দেখেন দোকানের বাহিরে ৩১ ব্যারেল ডিজেল রাখা ছিল। রাত আড়াই টার দিকে একটি তেলের লরি নিয়ে এসে চোরের দল নৈশ্য প্রহরীকে বলে এ দোকানে লরি থেকে ১০ ব্যারেল ডিজেল নামানো হবে। এ বলে দোকানের বাহিরে রাখা তেল ভর্তি ব্যারেলে পাইপ দিয়ে লরীতে তেল উঠাতে থাকে। প্রায় ১০ ব্যারেলের তেল চোরেরা লরীতে উঠায়। এ সময় ওই দোকানের পার্শে ট্রাক্টর করে (সেমি) বালু নিয়ে আসে শ্রমিকরা। তাদের সন্দেহ হয় চোরেরা কি গভীর রাতে তেল চুরি করছে? এ কথা বলার সাথে লরী নিয়ে পালিয়ে যায় চোরের দল। যাওয়ার সময় তেল উঠানোর পাইপটি ফেলে যায়। এতে তার প্রায় ২হাজার ৯শত ২৫ লিটার ডিজেল তেল চুরি হয়। যার মূল্য প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা। এ সময় ওই এলাকায় দক্ষিণ চকযদু টিএন্ডটি এলাকার মৃত পিয়ার মন্ডলের ছেলে আব্দুল মান্নান শৈহপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এব্যাপারে ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা বলেন,এখনও এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমি শুনেছি। পুলিশের পক্ষ থেকে চক্রটিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button