রংপুর বিভাগসারাদেশ

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের শিক্ষা উপকরণ বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে তিনশ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার। রোববার বিকেলে ক্লাবটির অক্টোবর সেবা মাস উপলক্ষে কয়ানিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কফিল উদ্দীন চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দীন বেগ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, সহকারী প্রধান শিক্ষিক আতাউর রহমান, সহকারী শিক্ষক রেহাউল হক, আবু জাবেদ টিটু, লায়ন গোলাম রুবায়েত মিন্টু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল লতিফ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button