রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পর্শে কাঠুরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জানেক আলী (৫৫) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের উত্তর বাগুয়ারচর এলাকায় এঘটনা ঘটে। জানেক আলী ওই গ্রামের মৃত সামেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে পাশের এলাকায় এক বাড়িতে গাছের ডাল কাটার কাজে যান জানেক আলী। গাছে উঠে ডাল কাটার এক পর্যায়ে হঠাৎ ডাল ভেঙে বিদ্যুতের তারের উপড় গিয়ে পরেন। এতে বিদ্যুতায়িত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোক্তারুল ইসলাম সেলিম জানান, হাসপাতালে আনার আগে বিদ্যুতায়িত কাঠুরে জানেক আলী মারা গেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ বলেন, এঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button