রংপুর বিভাগসারাদেশ

৩ বছর যাবৎ পঙ্গুত্ব জীবন যাপন ঘোড়াঘাটের আঃ মজিদের

৩ বছর যাবৎ পঙ্গুত্ব জীবন যাপন করছে ঘোড়াঘাটের আঃ মজিদ। দেখার কেউ নাই। জীবিকা নির্বাহ হচ্ছে তার স্ত্রীর আয় রোজগারের ্অর্থে । ্অর্থাভাবে চিকিৎসাও হচ্ছেনা তার। জানা গেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মগলিশপুর নয়াপাড়া গ্রামের মৃত, মসুর উদ্দিনের পুত্র আঃ মজিদ প্রায় ৩ বছর পুর্বে পক্ষাঘাত রোগে আক্রান্ত হন।তার এক হাত ও এক পা ্অবস হয়ে পঙ্গুত্ব বরন করেন। এ কারনে তার আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায়। এক মাত্র পুত্র সেও ছিলনা পাশে ।প্রথম ্অবস্থায় জমানো টাকা দিয়ে চিকিৎসা শুরু করেন। জমানো টাকাও শেষ হয়ে যায়। কোন ফল হয়নি। তার পর থেকে তার স্ত্রী চাতাল সহ ্অন্যান্য স্থানে মজুরীর কাজ করে জীবিকা নির্বাহ সহ চিকিৎসা করে আসছেন। এ পর্যন্ত তারা সরকারি কোন সহযোগীতা পাননি। এমনকি সরকারি ভাতার কার্ডও তাদের কপালে জোটেনি। এ ব্যাপারে দিনাজপুর ৬- আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিকের কাছে আর্থিক সহযোগীতা চান শারীরিক প্রতিবন্ধী আঃ মজিদ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button