রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাটে ফেন্সিডিলসহ ২ মাদক চোরাকারবারী আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২৬৮ বোতল ফেন্সিডিল সহ র‍্যাবে-৫ এর হাতে আটক দু’ই মাদক চোরাকারবারি।

সোমবার ২৫ অক্টাবর ভোর রাতে উপজেলার রুপনারায়নপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
গ্রেফতারকৃতরা উপজেলার রুপনারায়ণপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আসমাউল হোসেন (২৮) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বহরমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩৬)। জয়পুরহাট র‍্যাব-৫ এর অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে সোমবার ভোর ৫ টায় রুপনারায়নপুর গ্রামে অভিযান চালান। এসময় আসমাউল হোসেন এর শয়ন কক্ষ থেকে ২৬৮ বোতল ফেন্সিডিল সহ আসমাউল হোসেন এবং মোশারফ হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসায়ীর সাথে দীর্ঘ দিন যাবৎ জড়িত বলে শিকার করে। পরে আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সুত্রে জানা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button